শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টেস্টে পজিটিভ দক্ষিণ আফ্রিকার ‘দুই’ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: [২] করোনা বিরতি শেষে অনুশীলন ক্যাম্প শুরু করার ঘোষণা দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যার জন্যে ৩২ সদস্যোর দলও ঘোষণা করেছে প্রোটিয়া বোর্ড। আর আগামী সপ্তাহে সেই ক্যাম্প শুরুর আগে করোনা টেস্ট করানো হয়েছে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের। আর এতেই মিলেছে দুঃসংবাদ!

[৩] ক্রিকেটার ও স্টাফদের মিলে মোট ৫০ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। সেই টেস্টের রেজাল্টে দুই জন ক্রিকেটারের পজিটিভ এসেছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তবে কোন দুই ক্রিকেটার ক’রোনায় আ’ক্রান্ত, তা জানানো হয়নি।

[৪] ঐ বিবৃতিতে আফ্রিকান ক্রিকেট বোর্ড জানান, “ভাইরাসের বিস্তার রোধে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করানো হয়েছে। যে দুই ক্রিকেটার করোনা ইতিবাচক হয়েছে তাদের কোনও বদলি নেই। যারা ক্যাম্পে যোগ দিতে পারবে না, তারা প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে।”

[৫] ৩২ সদস্যের দলে আছেন: ডিন এলগার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, আন্দিল ফেলুকায়ো, এনরিচ নর্টজে, বিউরান হেন্ডরিকস, জর্ন ফরচুইন, ড্যারেন ডুপাভিলন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, গেøনটন স্টুরমান, হেনরিখ ক্লাসেন, জানেমান মালান, জন জন স্মাটস, জুনিয়র ডালা, কেগান পিটারসেন, কেশভ মহারাজ, কাইল ভেরিয়েন, লুথো সিপামলা, রসি ফন ডার ডুসেন, রেজা হেন্ডরিকস, রুডি সেকেন্ড, সেনুরান মুথুসামি, সিসান্দা মাগালা, জুবায়ের হামজা, পিটার মালান ও পাইট ফন বিলজন।- ক্রিকেট নিউজ ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়