শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জে বরযাত্রীবাহী লঞ্চ থামিয়ে ডাকাতি

মিনহাজুল আবেদীন : [২] গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন বড়কালিপুড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে।

[৩] বরযাত্রী লঞ্চে থাকা রোজিনা আক্তার বলেন, ৬০ থেকে ৭০ জন বরযাত্রী (নারী-পুরুষ) ছিল লঞ্চটিতে। ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল স্পিডবোটযোগে আমাদের লঞ্চটিতে উঠে। ডাকাত দলের সবার হাতে পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। আমার সাথে থাকা ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ লঞ্চে থাকা সবার মোবাইল এবং নগদ টাকা হাতিয়ে নিয়েছে ডাকাত দল।

[৪] অপর বরযাত্রী পান্না মিয়া বলেন, প্রত্যেক ডাকাতের হাতে রামদা, রাইফেল ও পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ছিল। লঞ্চের চালাককে আটক করে দুই ডাকাত। বাকিরা অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২২ ভরি স্বর্ণ, ৩০ থেকে ৩৫টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে।

[৫] গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হান্নান মিয়া বলেন, কালিপুরা মোড়ে মুন্সীগঞ্জ-চাঁদপুরের সীমান্ত এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। চালক লঞ্চ না থামানোর কারণে চালককে লাঠি দিয়ে আঘাত করে। বরযাত্রীর কয়েকজনকে চড়-থাপ্পড় দেয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়