শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধি: [২] জেলার উল্লাপাড়ায় শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় সবচেয়ে বড় ঈদের জামাত উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মওলানা হাকিম উদ্দিন ঈদুল আজহার নামাজের ইমামতি করেন। উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সংসদ সদস্য তানভীর ইমাম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

[৩] সংসদ সদস্য তানভীর ইমাম পবিত্র ঈদুল আজহার নামাজের আগে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেয়। এসময় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজে অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান,উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান,উল্লাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরু,উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ,ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার প্রমূখ। উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ১ হাজার মুসল্লী সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন।

[৪] এছাড়াও উল্লাপাড়ার,সলপ, পূর্ণীমাগাঁতী,পূর্বদেলুয়া,বেতকান্দি,লাহিড়ী হনপুর,উধুনিয়া,বড়পাঙ্গাসী, পঞ্চক্রোশী সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ