শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান ◈ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেদারল্যান্ডের পর এবার ১০ লাখ মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত স্পেনে

রাশিদ রিয়াজ : [২] কোভিড মহামারী শুরুর পর ইউরোপে পশমের চাহিদা ব্যাপক হ্রাস হয় বলে এ ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়। সেই ক্ষতি সামাল দিতে স্পেনে বেজি জাতীয় এই ১০ লাখ মিঙ্ককে মেরে ফেলা হবে।

[৩] মিঙ্ক কোভিড সংক্রমিত বলেও আশঙ্কা রয়েছে। মিঙ্কের চামড়া পশম শিল্পে ব্যবহৃত হলেও চাহিদা নেই বলে খামারগুলোতে মিঙ্কের সংখ্যা বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে। কিছু খামারে মিঙ্ক কোভিড সংক্রমিত হচ্ছে।

[৪] স্পেনের উত্তর-পূর্ব আরাগন অঞ্চলের কৃষিমন্ত্রী হোয়াকিন ওলোনা বলছেন মেরে ফেলা ছাড়া আর কোনও উপায় নেই। অনেক খামারের শ্রমিক প্রথমে কোভিডে আক্রান্ত হন। এর পরে তাদের তাদের মাধ্যমেই রোগ ছড়িয়ে পড়ে মিঙ্কের মধ্যে। ওলোনা এও বলেছেন, ‘মানুষের দেহ থেকে মিঙ্কদের মধ্যে ভাইরাস সংক্রমণ হয়েছে নাকি উল্টোটা হয়েছে, তা নিয়ে এখনও আমরা নিশ্চিত নই।’

[৫] পশম উৎপাদনে শীর্ষে রয়েছে চীন, ডেনমার্ক এবং পোল্যান্ড। নেদারল্যান্ডেই সবচেয়ে বেশি পশম প্রস্তুত হয়।ডেনমার্কের তিনটি মিঙ্ক খামারের তরফ থেকে বলা হচ্ছে সেখানে কোভিড সংক্রমণ ছড়িয়েছে। স্পেনেও প্রচুর পশম উৎপাদন হয় বলে চিন্তায় আছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়