শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহেদের স্ত্রী সাদিয়ার ব্যাংক হিসাবের খোঁজ নিচ্ছে র‌্যাব

ইসমাঈল ইমু : [২] বিভিন্ন ব্যবসায়ির কাছে শত কোটি টাকার উপরে দেনা রয়েছেন রিজেন্ট সাহেদ। প্রতিদিনই পাওনাদাররা র‌্যাব সদরে গিয়ে একের পর এক অভিযোগ দিচ্ছেন। কিন্তু তার তিন একাউন্টে মোটা অংকের টাকার সন্ধান পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে তার স্ত্রী সাদিয়া আরাবি রিম্মির ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে বলে র‌্যাবের দায়িত্বশিল সূত্র নিশ্চিত করেছে।

[৩] যদিও মার্জিয়া নামে সাহেদের আরও এক স্ত্রী রয়েছে বলে রিমান্ডে থাকা আসামীরা দাবী করেছেন। সেই সূত্র ধরে মার্জিয়াকেও সন্ধান করা হচ্ছে। এদিকে ১০দিন পার হতে চললেও সাহেদ গ্রেপ্তার হয়নি। ধারণা করা হচ্ছে ধূর্ত সাহেদ সীমান্তবর্তী কোন এলাকায় আত্নগোপন করে রয়েছে। র‌্যাবের গোয়েন্দারা সে বিষয় মাথায় রেখেই অভিযান চালাচ্ছেন।

[৪] সূত্রমতে, সাহেদের স্ত্রী রিম্মি রিজেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। তিনি নিয়মিত অফিস করতেন না। তবে মার্জিয়া নামে আরেক নারী সাহেদের প্রথম স্ত্রী পরিচয়ে নিয়মিত অফিস করতো। ঘটনার পর থেকে লাপাত্তা মার্জিয়া। তবে রিম্মি নিয়মিত মিডিয়ায় কথা বলছেন। এমন পরিস্থিতিতে রিম্মির ব্যাংক হিসাব সন্ধান করতে র‌্যাবের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে বলা হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ