শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ হাজার ৫৮০ কর্মী ছাঁটাই করবে এয়ার ফ্রান্স

মিনহাজুল আবেদীন : [২] ২০২২ সালের শেষ নাগাদ ৭ হাজার ৫৮০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিমান পরিবহন সংস্থা এয়ার ফ্রান্স-কেএলএম কর্তৃপক্ষ। এভিয়েন্স বিডি

[৩] এর মধ্যে ৬ হাজার ৫৬০ জন কর্মী ছাঁটাই করবে এয়ার ফ্রান্স। বাকি ১ হাজার ২০ কর্মী ছাঁটাই করা হবে ২০২১ সালের শেষ নাগাদ সংস্থাটির আঞ্চলিক পরিবহন হপ থেকে। বণিক বার্তা

[৪] স্থানীয় সময় শুক্রবার এ তথ্য নিশ্চিত করে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থাটি। এএফপি

[৫] বিমানসংস্থাটি জানিয়েছে, ৩ মাস ধরে সংস্থাটির কার্যক্রম ও টার্নওভারের পতন হয়েছে ৯৫ শতাংশ। এ সংকটকালে প্রতিদিন কোম্পানিটির ক্ষতি হয়েছে দেড় কোটি ইউরো। যে পরিস্থিতি লক্ষ করা যাচ্ছে, তাতে এ অবস্থা থেকে খুব দ্রæত উত্তরণ সম্ভব হবে না। এজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কালের কণ্ঠ

[৬] জানা গেছে, পরিবহন খাতই অভূতপূর্ব ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনো বহু এয়ারলাইনস তাদের গ্রাউন্ডেড উড়োজাহাজগুলোর যাত্রী নিয়ে উড্ডয়নে ফেরা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়