শিরোনাম
◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে কোভিড-১৯ নিয়ন্ত্রণে যে কোনো সময় এলাকা ভিত্তিক লকডাউন ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি : [২] এ জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। যেসব জন প্রতিনিধি চলমান মহার্দুযোগে ঘরে বসে থাকবেন তারা আগামী যে কোন নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না।

[৩] শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

[৪] সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্যসহ জনপ্রতিনিধিদের কর্মকান্ড নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব কৃষক সুযোগ পাওয়ার পরেও আজো সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করেননি তাদের কার্ড বাতিল করা হবে। সেই সাথে যত্রতত্র পশু হাট বসতে দেওয়া হবেনা। এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান তিনি।

[৫] সভায় সিভিল সার্জন ডা.সেলিনা বেগম বলেন, প্রতিদিন মৃত্যু ও সংক্রমণের হার বড়ছে। আসন্ন কোরবানীর ঈদ এবং পশু কেনা বেচার সময় সংক্রমণ আরো বাড়বে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি। এ জেলায় এখন পর্যন্ত ২৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯০ জনের কোভিড-১৯ সনাক্ত হয়েছে এবং মৃত্যু বরণ করেছেন অন্তত ৭জন। এ অবস্থায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের উপর জোর দেন তিনি। সভার সভাপতি পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত ঝিনাইদহে গৃহীত কার্যক্রম শন্তোষজনক বলে মন্তব্য করেন। ধারাবাহিকতা বজায় রাখার জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়