শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরায় ছিনতাইকালে ভুয়া পুলিশ গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] গ্রেপ্তার নাছিরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে। তার কাছ থেকে ভুয়া ওয়াকিটকি, পুলিশের পোশাক পরিহিত এক কপি ছবি ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

[৩] উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মনিরুল হক ডাবলু জানান, রুয়েল মিয়া নামক এক ব্যক্তি উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরের একটি বাসায় কাজ করেন। ঘটনার দিন তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তিনি নওয়াব হাবীবুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে তাকে ডাক দিয়ে দাঁড় করান ভুয়া পুলিশ পরিচয় দানকারী নাছির। নাছির তার হাতে থাকা ওয়াকিটকি ও পুলিশের পোশাক পরিহিত ছবি দেখিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলে-তুইতো মাদকসেবী, গাঁজা খাস। এই কথা বলে রুবেলের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চড় থাপ্পর মেরে সোজা সামনের দিকে চলে যেতে বলেন।

[৪] তিনি বলেন, রুবেল মিয়া একটু সামনে এগিয়ে আশেপাশের লোকজনকে ঘটনার বিষয়ে বললে তারা সবাই নাছিরকে ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকে। দৌড়ে পালানোর সময় আজমপুর মোড়ে ডিউটিরত উত্তরা পূর্ব থানা পুলিশ নাছিরকে গ্রেপ্তার করে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ