শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বৈঠকে বসছেন ক্রীড়া যুব ও প্রতিমন্ত্রী, সিদ্ধান্ত হবে ঘরোয়া খেলাধুলা নিয়ে

নিজস্ব প্রতিবেদক: [২] ফুটবল মাঠে ফিরেছে বেশ আগেই। ক্রিকেটও ফিরেছে। বাংলাদেশ সরকার এখনো দেশে খেলাধুলা শুরুর কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে দু’এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন।

[৩] বৃহস্পতিবার বেশ কয়েকটি ফেডারেশথনের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মূলত দেশের ঘরোয়া খেলাধুলা শুরুর বিষয়ে আলাপ-আলোচনা করতেই তিনি এই বৈঠক ডেকেছেন। যে সব খেলাধুলায় ফিজিক্যাল কন্টাক্ট কম সেগুলো শুরুর বিষয়ে আলোচনা করবেন প্রতিমন্ত্রী জাহিস আহসান রাসেল।

[৪] মার্চে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করে সব ধরণের খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। প্রতিমন্ত্রী জাহিস আহসান রাসেল তাই আবারো সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশন গুলোর সঙ্গে বৈঠকে বসেই সিদ্ধান্ত নিতে চান।

[৫] বৃহস্পতিবারের বৈঠকে কয়েকটি ফেডারেশনকে ডাকা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তীতে অন্যান্য ফেডারেশনগুলোর সঙ্গেও বসবেন যাব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে ডাকা হয়েছে মহিলা ক্রীড়া সংস্থা, সাঁতার, শুটিং, ভারোত্তোলন, ভলিবল, হ্যান্ডবল, আরচারি, তায়কোয়ানদো ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদকদের।

  • সর্বশেষ