শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে ৮,২৬ জন জেলের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি: [২] জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮’শ২৬ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শনিবার ইউএনও মনিরা পারভীন হলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

[৩] জানাগেছে, নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮’শ ২৬ জন জেলেদের মাঝে জুন মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল দেয়া হয়। শনিবার ইউএনও মনিরা পারভীন জেলেদের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান প্রমুখ।

[৪] আমতলীর ইউএনও মনিরা পারভীন বলেন, উপজেলার কোন জেলেই না খেয়ে অভুক্ত থাকবে না। করোনা পরিস্থিতি ছাড়াও জেলেদের পাশে রয়েছে সরকার। কিন্তু আপনাদের কথা দিতে হবে কোন দিন জাটকা ইলিশ আহরণ করবেন না। আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। এই সামদ্রিক সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, যখনই আপনাদের সহায়তার প্রয়োজন হবে তখনই আমাকে জানাবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়