শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব মিডিয়ায় মাশরাফির করোনায় আক্রান্তের খবর

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৩] বাংলাদেশ দলের এ তারকা ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর ফলাও করে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া।

[৪] ব্রিটিশ ব্রডকাস্ট্রিং কর্পোরেশন (বিবিসি) মাশরাফির করোনা আক্রান্তের খবরে হেডলাইন করেছে- বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত’ ।

[৫] ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা হেডলাইন করেছে ‘করোনায় আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা’।

[৬] আনন্দবাজার ওই প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে নড়াইল-২ নির্বাচনী এলাকায় ত্রাণসহ বিভিন্ন কার্যক্রমে ছুটে চলার পরে এবারে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিনদিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। বৃহস্পতিবার রাতে পরীক্ষা করার পর আজ করোনা পজেটিভ এসেছে মাশরাফির। তার বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি।

[৭] ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস মাশরাফির করোনা আক্রান্তের নিউজে হেডলাইন করেছে- ‘করোনার ছোবল এবার মাশরাফিকে, শরীর খারাপে এল খারাপ খবর’।

[৮] ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ মাশরাফির করোনা আক্রান্তের খবর ফলাও করে প্রকাশ করেছে।

[৯] ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল হেডলাইন করেছে ‘করোনায় আক্রান্ত বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা’।

[১০] ভারতীয় সংবাদ মাধ্যমের মতো পাকিস্তানের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ করোনা আক্রান্ত মাশরাফির সংবাদ প্রকাশ করেছে।

[১১] তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু নিউজ মাশরাফির করোনা আক্রান্তের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়