শিরোনাম
◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ◈ কিয়ার স্টারমার পদত্যাগের ভাষণে যা বললেন ◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে আইসোলেশনে কোভিড-১৯ রোগীর মৃত্যু

সোহাগ গাজী, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : [২] দিনাজপুরের চিরিরবন্দরে কোভিড-১৯ আক্রান্ত কমল চন্দ্র ওরফে নবাব (২৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।

[৩] রোববার (৭ই জুন) রাত ৭টা ৪০ মিনিটে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক।

[৪] আজমল হক বলেন, গত ২৯ মে কমলের নমুনায় কোভিড-১৯ উপস্থিতি পাওয়া যায়। আক্রান্ত ওই ব্যক্তি নমুনা পরীক্ষার দু’দিন আগে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন।

[৫] তিনি বলেন, ওই ব্যক্তি দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ মে বিকেলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে রাতে তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।

[৭] মৃত ব্যক্তির বয়স ২৯ বছর । তার বাড়ি উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামে। সে বিন্যাকুড়ি গ্রামের ভ্রম্য দাসের পূত্র। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়