শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে

এল আর বাদল : ভারতের পথেই হাঁটতে চলেছে আফগানিস্তান। এবার তারাও পাকিস্তানের পা‌নি আটকাবে বলে জানিয়েছে সেই দেশের সরকার। তালিবানের ডেপুটি তথ্যমন্ত্রী মুজাহিদ ফারাহি এই বিষয়টা নিয়ে একটি ঘোষণা করছেন। --- আজ তক

তিনি জানিয়েছেন, কুনার নদীর উপর একটি বাঁধ তৈরি করতে চলেছে আফগানিস্তান। এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন সে দেশের সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা। 

আর এই কুনার নদী বয়ে গিয়েছে পাকিস্তানের ভিতর দিয়ে। এটা পাকিস্তানের অন্যতম বড় জলের উৎস। তাই এই নদীতে বাঁধ তুলে দিলে যে আদতে পাকিস্তান সমস্যায় পড়বে, এই কথা তো বলাই বাহুল্য!

কী জানালেন মুজাহিদ ফারাহি?

তালিবান সরকারের পক্ষ থেকে দ্রুত এই কাজে হাত দেওয়া হবে। সেক্ষেত্রে বিদেশি সংস্থার জন্য অপেক্ষা না করে আফগানিস্তানের অভ্যন্তরীণ কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

  • সর্বশেষ