শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : দুই দলের স্পিনারদের লড়াই ছি‌লো মিরপুরে ওয়ানডে সিরিজে। ২-১ ব্যবধানে সিরিজ অবশ্য জিতেছে বাংলাদেশ দল। ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজেও স্পিনের দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে। ওয়স্টে ইন্ডিজ দলে আরো একজন স্পিনার যুক্ত করেছে।  টি-‌স্পোর্টস

চোটের কারণে ছিটকে যাওয়া পেসার শামার জোসেফের বদলি হিসেবে দলে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

এই সংযোজনের ফলে ওয়েস্ট ইন্ডিজ দলে এখন তিন বাঁহাতি স্পিনার-  আকিল হোসেন, গুডাকেশ মোটি ও খ্যারি পিয়েরে। তিন জনই খেলেছিলেন ওয়ানডে সিরিজে। 

ওয়ানডে সিরিজে স্পিনারদের ওপরই ভরসা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে পুরো ইনিংসে স্পিনারদের দিয়েই বোলিং করিয়েছিল সফরকারীরা। 

টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজের তিনটি ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

  • সর্বশেষ