শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান, মহল্লাজুড়ে হচ্ছে রান্না

শেরপুরের নালিতাবাড়িতে নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে নলকূপের বোরিং করার সময় বেরিয়ে আসে ওই গ্যাস। আর সে আগুনেই নিজের পরিবারসহ প্রতিবেশীদের হচ্ছে রান্না। হঠাৎ করে পানির বদলে গ্যাস বের হওয়ায় অবাক বাড়ির লোকজনসহ এলাকাবাসী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখা যায় শত মানুষের জটলা। এসময় স্থানীয়রা জানান, গত ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে মিস্ত্রি টিউবওয়েলের বোরিং শুরু করেন। দেড় ইঞ্চি পাইপ দিয়ে ৫৫ ফুট বোরিংয়ের পর পাইপ দিয়ে অনবরত আসতে থাকে গ্যাস। এরপর নতুন করে আরও দুটি স্থানে ৪০ ফুট বোরিং করার পরও চিত্র একই। সবগুলো বোরিংয়ে গ্যাস আসতেছে। পরে মিস্ত্রিরা দুটি বোরিং মাটিচাপা দিয়ে রাখলেও একটি দিয়ে অনবরত বের হতেই থাকে। আর এই গ্যাস দিয়েই দশ দিন ধরে নিজের পরিবারসহ প্রতিবেশীদের হচ্ছে রান্নাবান্না।

বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন, গ্যাস একটি ঝুঁকিপূর্ণ জিনিস। মাটির নিচে কী পরিমাণ গ্যাস আছে এটা তো বোঝা যায় না। এই আগুন যদি মানুষের ক্ষতি করে তাহলে তো বিপদ। সরকার এই পদক্ষেপ নিলে আমি নিশ্চিন্ত হতাম। আমি তো ভয়ে আছি। কখন যে কোন বিপদ হয় আল্লাহ ভালো জানেন।

শরিফুল ইসলাম নামের স্থানীয় এক যুবক বলেন, গ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ সরকারের। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী জামালপুরে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। এখানেও গ্যাস থাকতে পারে। তাই সরকারের এদিকে নজর দেওয়া দরকার। সরকার অনুসন্ধান করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ মিলতেও পারে।

রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হযরত বলেন, গ্যাস বের হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে ভিডিও পাঠিয়েছি। তবে এ বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। কখন কী হয় বোঝা মুশকিল। দ্রুত সময়ের মধ্যে সরকারি ব্যবস্থা দরকার।

এ ব্যাপারে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে অবগত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ