শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় লকডাউনের সুযোগে মাদরাসা কক্ষে পতিতা নিয়ে রঙ্গলীলা

আবদুল ওহাব : [২] বগুড়ার শাজাহানপুরে ইসলামপুর (গোবিন্দপুর) দাখিল মাদ্রাসা কক্ষে পতিতা নিয়ে অসামাজিক কার্যকলাপে রঙ্গলীলা করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার অফিস সহায়ক (পিয়ন) ও ম্যানেজিং কমিটির এক অভিভাবক সদস্যের বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে স্থানীয় জনগণ।

[৩] রোববার ৩১ মে স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্য রাতে উপজেলার আমরুল ইউনিয়নের বড়নগর পূর্বপাড়া ইসলামপুর (গোবিন্দপুর) দাখিল মাদ্রাসা’র দশম শ্রেণীর কক্ষে একটি পতিতা নারীর সাথে রঙ্গলীলায় ফূর্তি করার সময় উঠতি বয়সের স্থানীয় কিছু ছেলেদের হাতে ধরা পড়ে গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুলের পুত্র দুই ছেলে আব্দুর রাজ্জাক মন্টু (৪২) ও একই এলাকার মৃত মছির উদ্দিনের ছেলে আব্দুল বাকি (৪০)।

[৪] জানা যায়, আবদুর রাজ্জাক ও মন্টু মিয়া দুজনেই ওই মাদ্রাসাতে অফিস সহায়ক পদে চাকরি করেন। এই সুবাদে রাতে মাদ্রাসা পাহারাদারের দায়িত্ব পালন করেন। আর আব্দুল বাকি মাদ্রাসা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য।

[৫] ঘটনার সময় পাড়ার ছেলেরা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে নারী পেশায় পতিতা। তাঁরা দু’জন তাকে যৌন মেলামেশার জন্য শহর থেকে ভাড়া করে এনেছেন। পরে আব্দুর রাজ্জাক মন্টু ও আব্দুল বাকি নিজেদের দোষ স্বীকার করে ঐসব ছেলেদের ম্যানেজ করে কৌশলে পতিতা নারীকে নিয়ে মাদ্রাসা কক্ষ থেকে সটকে পড়ে।

[৫] এ ঘটনাটি জানাজানি হলে বিক্ষুদ্ধ হয়ে উঠে এলাকাবাসী। তাঁরা ন্যাক্কারজনক এ ঘটনার মূল হোতা অফিস সহায়ক আব্দুর রাজ্জাক মন্টু ও অভিভাবক সদস্য আব্দুল বাকি’র দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে মাদ্রাসা ম্যানেজিং কমিটির কাছে বিচারের দাবী জানান। কিন্তু ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও মাদ্রাসা ম্যানেজিং কমিটি কোন ব্যবস্থা না নেয়ায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।

[৬] এবিষয়ে মাদ্রাসাটির সুপার আব্দুল খালেক বলেন, আগামী সোমবার ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে । মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

[৭] এ মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আসাফুদৌলা শামিম বলেন, প্রাথমিকভাবে ঘটনার সতত্যা পাওয়া গেছে । তবে সোমবারের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রহন করা হবে ।

  • সর্বশেষ