শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ছাদ থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : [২] পটুয়াখালীর কলাপাড়ায় বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গিয়ে শাহজাহান আকন(৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়ে। শুক্রবার দুপুরে দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎস।

[৩] স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুরের পড়ে শাহজাহান স্থানীয় কদম আলী মৃধার বিল্ডিংয়ের ছাদে পানির টেঙ্কি ঠিক করার জন্য দ্বিতীয় তলায় (ছাদে) ওঠেন। পরে তিনি পা ফসকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার দিকে তাকে মৃত ঘোষনা করে।

[৪] কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন জানান, ছাদ থেকে পড়ে শাহজাহানের মাথায় আঘাত লাগে। হাসপাতালে নিয়ে আসার পর জরুরী বিভাগে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়