শিরোনাম
◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাসের পর মাস বন্ধ রেখে একটি দেশ টিকতে পারে না: তথ্যমন্ত্রী

আবুল বাশার নূরু: [২] তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস খুব সহজে পৃথিবী থেকে যাবে বলে মনে হচ্ছে না। কিন্তু এজন্য দীর্ঘদিন, মাসের পর মাস সবকিছু বন্ধ করে রেখে একটি দেশ চলতে পারে না। অর্থনৈতিক কর্মকাণ্ড মাসের পর মাস বন্ধ রেখে কোন দেশ টিকে থাকতে পারেনা। উন্নত দেশগুলোতেও আস্তে আস্তে নানা কর্মকাণ্ড শুরু করা হয়েছে, মানুষ কাজে ফিরে গেছে। আমাদেরও ধীরে ধীরে সেই কাজটি করতে হবে।

[৩] তিনি বলেন, তবে মাথায় রাখতে হবে সেই কাজটি করতে গিয়ে আমরা যেন আবার জনসমাগম না করি এবং শারীরিক দূরত্ব বজায় রাখি। মনে রাখতে হবে আমার সুরক্ষা আমার হাতে।

[৪] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এবার যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে, এটা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি করেছে। মানুষ সরকারের কাছে চায়নি, কিন্তু তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে। প্রায় ৭ কোটি মানুষকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের টাকা দেওয়া হয়েছে। এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার নজির বিশ্বেও নেই। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে প্রায় এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে।

[৫] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমাদের দেশ কোটি কোটি খেটে খাওয়া মানুষের দেশ। করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি বাংলাদেশে প্রায় সব কর্মকাণ্ড বন্ধ। অনেকে অনেক শঙ্কা-আশঙ্কার কথা বলেছিলেন, সেগুলো মিথ্যা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর রহমতে একজন মানুষও অনাহারে মারা যায়নি।

[৬] বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ হলে করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া খেলোয়াড়দের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

  • সর্বশেষ