শিরোনাম
◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত ◈ ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি ◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় আম্পান, উদ্ধার কাজে বাধা দেয়ায় সাতক্ষীরার শ্যানগরের আওয়ামী লীগ নেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি: [২] ঘূর্ণিঝড় আম্পানে ঝুঁকির মধ্যে থাকা গ্রামবাসীকে উদ্ধার কাজে বাধা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আজম লেনিনকে আটক করেছে পুলিশ।

[৩] পুলিশ জানিয়েছে তিনি উদ্ধার কাজে বাধা দেওয়া ছাড়াও দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও পুলিশ অফিসারদের হুমকি দেন। এমনকি একজন পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

[৪] আজ মঙ্গলবার লেনিনকে আটক করা হয় বলে স্বীকার করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের এএসপি জামিরুল ইসলাম।

[৫] পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান শফিউল আজম লেনিন ঝুঁকির মধ্যে থাকা গাবুরার জনগনকে উদ্ধারে বাধা দিয়ে আসছিলেন। এভাবে বাধা না দিতে তাকে জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ সভাপতি এবং তিনি নিজেও অনুরোধ জানিয়ে ব্যর্থ হন। এরপরও তিনি আজ পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন এবং একজন পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটান । এর পরই তাকে আটক করা হয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়