শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি-দলীয়করণ প্রতিরোধে সারাদেশে গণতদারকি কমিটি গঠনের আহ্বান ওয়ার্কার্স পার্টির

মনিরুল ইসলাম : [২] দুর্নীতি-দলীয়করণ প্রতিরোধে সারাদেশে গণতদারকি কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

[৩] রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, এখনো এক কোটি শ্রমজীবী-মেহনতি পরিবার সরকারি ত্রাণ তৎপরতার বাইরে। সরকারি উদ্যোগে নগদ সহযোগিতা প্রদানের জন্য নতুন করে পঞ্চাশ লাখ পরিবারের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতি করা হয়েছে।

[৪] বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, করোনা দূর্যোগে সহায়তার জন্য তালিকা প্রণয়নে রাজনৈতিক ও দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এক পরিবারের একাধিক সদস্যের নাম তালিকায় যুক্ত করা হয়েছে।

[৫] বিবৃতিতে খাদ্য ও ত্রাণ চুরি এবং এ সংক্রান্ত দুর্নীতি ও দলবাজির হোতাদের চিহ্নিত করে তাদের গ্রেফতার, বিচার ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।

  • সর্বশেষ