শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিসিলা কাটলেন জুকারবার্গের চুল

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে পৃথিবীর প্রায় সব দেশেই চলছে লকডাউন। জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকান বন্ধ।

[৩] নরসুন্দরদের দোকান বন্ধ থাকায় অনেকে বাসায় মাথা ন্যাড়া করে সে ছবি পোস্ট করছেন ফেসবুকে। এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও নিজের চুল কাটার ছবি পোস্ট করেছেন।

[৪] শনিবার (১৬ মে) নিজের প্রোফাইলে জুকারবার্গ একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যায় তার স্ত্রী প্রিসিলা চ্যান তার মাথার চুল কেটে দিচ্ছেন।

[৫] ছবিটি পোস্ট করে জুকারবার্গ ক্যাপশন দেন, ‘নতুন স্বাভাবিক : এই লকডাউনে আনুষ্ঠানিকভাবে চুল কাটা’। ছবিটিতে মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক কমেন্ট পড়তে থাকে।

[৬] শনিবার সন্ধ্যা পর্যন্ত ছবিটিতে ৫ লাখ ৮০ হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন, ৬২ হাজার কমেন্ট পড়েছে এবং ৩১ হাজার মানুষ ছবিটি শেয়ার করেছেন।

[৭] ছবির নিচে অনেকে কমেন্ট করে জানান, এই লকডাউনের বাসায় তাদের স্ত্রীও তাদের চুল কেটে দিয়েছে। জাগরণ, প্রিয়ডটকম

  • সর্বশেষ