শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘মুশফিকের ব্যাট কিনে আফ্রিদি অন্য ক্রিকেটারকে যে সম্মান দিলেন তা অমূল্য’

আক্তারুজ্জামান : [২] করোনা মানুষকে নতুনভাবে বাঁচতে শেখাচ্ছে। আর মনুষত্বের নতুন নতুন নিদর্শনও দেখাচ্ছে। মহামারীর কবল থেকে বাঁচতে সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছে। ফলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। আর দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। তাদের সহায়তায় অর্থ দিতে নিজের ঐতিহাসিক একটি ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম।

[৩] ২০১২ সালে গলের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে প্রথমবার ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিক। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটে। ওই ব্যাট নিলামে তুললে সেটি ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। গতকাল এ তথ্য মুশফিক নিজেই জানিয়েছেন।

[৪] মুশফিকের ব্যাটটি কেনায় প্রশংসায় ভাসছেন আফ্রিদি। বাংলাদেশের ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধরী বলেছেন, মুশফিকের ব্যাট কিনে আফ্রিদি শুধু করোনা যুদ্ধে সামিল হলেন না। আরেকজন তারকা ক্রিকেটারের প্রতি যে সম্মান দিলেন তা অমূল্য। টাকার অংকে এই ক্রিকেটীয় চেতনার প্রকাশকে পরিমাপ করা যায় না। শহীদ আফ্রিদিকে আন্তরিক সাধুবাদ। ক্রিকেট৯৭

[৫] ব্যাটটি কেনায় আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন মুশফিক। আর আফ্রিদিও নিজের কৃতজ্ঞতার জবাব দিতেই ব্যাটটি কিনেছেন বলে জানিয়েছেন। বাংলাদেশে তার অগণিত ভক্ত রয়েছে। তাদের ভালোবাসার প্রতিদান দিতেই এই সহায়তার কাতারে শামিল হয়েছেন আফ্রিদি। আফ্রিদি নিজের দেশের সাধারণ মানুষকে প্রতিদিন নিজ হাতে সহায়তা করছেন।

  • সর্বশেষ