শিরোনাম
◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা!

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী গ্রেপ্তারের নতুন কৌশল! এবার বাংলাদেশি অধ্যুষিত পুডু প্রশাসনের নিয়ন্ত্রণে

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া : [২] মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নতুন কৌশলে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি কাঁচাবাজার থেকে ১৪’শ বিদেশি অভিবাসীদের গ্রেপ্তারের পর এবার মালয়েশিয়ার প্রাণ কেন্দ্র রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পুডু প্রশাসনের নিয়ন্ত্রণে। ইতোমধ্যেই ঐ এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের আতঙ্কের কথা প্রকাশ করে বলেন, পুডু এলাকার ভবন গুলোতে লকডাউন করা হয়েছে। এছাড়াও সে দেশের পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়।

[৩] শুক্রবার (১৫ মে) এই ঘটনায় সে দেশের সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিকদের বলেন, পুডু এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) চলমান নয়। এসময় তিনি আরো বলেন, সেখানে অবস্থানরতদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং যারা আক্রান্ত হবে তাদেরকে হাসপাতলে প্রেরণ করা হবে।

[৪] তিনি আরো যোগ করেন, সেখানে অবস্থান কারিরা এমসিওর আন্ডারে নয়়়, তাই তাদের চলাচলের কোনো সমস্যা নেই। তবে আমাদের প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে পুডু এলাকা। এটি সত্য নয় (পুডু বর্ধিত এমসিওর অধীনে রয়েছে)। অঞ্চলটি কেবল প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন।

[৫] "বাসিন্দাদের চলাফেরা করতে এবং খাবার গ্রহণের অনুমতি দেয়া হয়েছে। সবাইকে করোনা পরীক্ষা করানো হবে বলেও উল্লেখ করেন ইসমাইল সাবরি ইয়াকুব।

[৬] এদিকে একাধিক সূত্র জানিয়েছে, মুলত অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের আটকের জন্য বিদেশি অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি করছে অভিবাসন বিভাগ।

[৭] এসময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদেরকে অভিবাসন আইনে গ্রেপ্তার দেখানো হচ্ছে।

[৮] উল্লেখ্য, গত ১১ মে রাজধানীর কুয়ালালামপুরের পাইকারি কাঁচাবাজার সেলাইয়াং থেকে প্রায় ১৪’শ অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে সে দেশের অভিবাসন বিভাগ।

  • সর্বশেষ