শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতকে ভেন্টিলেটর দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা

মাজহারুল ইসলাম : [২] এরআগে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে আমেরিকাকে ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ পাঠিয়েছিল ভারত।

[৩] শুক্রবার টুইটারে ট্রাম্প লিখেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, আমেরিকা ভারতকে ভেন্টিলেটন অনুদান হিসেবে দিচ্ছে। এই মহামারিতে আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছি। ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রেও আমরা তাদের সাহায্য করব। আমরা একসঙ্গে অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে লড়াই করে জয়ী হব।

[৪] হাইড্রক্সিক্লোরোকুইন করোনা ভাইরাসে নিমূলে কার্যকর গবেষকরা এমনটি দাবি করার পর, ভারতের কাছে সেটা চেয়ে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। এরপরই মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়নের থেকেও বেশি। বেশিরভাগটাই ইতোমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদি ট্রাম্পের অনুরোধে ৩৫.৮২ লাখ ট্যাবলেট এবং ৯ টন ওষুধ তৈরির সামগ্রী আমেরিকা পাঠায়।

[৫] ট্রাম্প আরও বলেন, কোভিড -১৯ টিকা এ বছরের শেষের দিকে পাওয়া যাবে। অপারেশন ওয়ার্প স্পিড’ নামের এক প্রকল্পের আওতায় এ প্রয়াসে নেতৃত্ব দেয়ার জন্য একজন প্রাক্তন ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রচুর ভারতীয় জনসংখ্যা রয়েছে। তাদের অনেক বিজ্ঞানী এবং গবেষকরাও এ ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। এনডিটিভি, লাইভমিন্ট, জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়