শিরোনাম
◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভৈরবে সৌদির সাম্মাম ফল চাষ

সময় টিভি : [২] কিশোরগঞ্জের ভৈরবে প্রথম বারের মতো বাণিজ্যিকভাবে চাষ হয়েছে সৌদি আরবের ‘সাম্মাম বা রক মেলন’ নামে পরিচিত ফল। মাস্টার্স পাস করা হৃদয় আহমেদ নামে এক যুবক কালিপুরের রামশংকরপুর গ্রামে তিন বিঘা জমিতে এ ফলের চাষ করেছেন। ফলনও খুব ভালো হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে পরিবহন ব্যবস্থা না থাকায় দূরদূরান্তের পাইকাররা আসতে পারছেন না বলে জানানি এ চাষি। ফলে লোকসানে পড়তে পারে এমনটাই আশঙ্ক করছেন এই ফল চাষি। সাম্মাম চাষি হৃদয় আহমেদের সাথে কথা হলে তিনি জানান, সাম্মাম সৌদি আরবের একটি জনপ্রিয় রসালো ফল।

[৩] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি চীন ও থাইল্যান্ড থেকে প্রতি বছরই শত কোটি টাকা দিয়ে এ ফল বাংলাদেশে আমদানি করা হয়। এ চিন্তাধারা থেকে বাবার জমিতে শুরু করেছি চাষ। সৌদি আরবের এই সাম্মাম বা রক মেলন নামে পরিচিত এ ফলের ফলনও খুব ভালো হয়েছে। সাম্মাম ফলের বাহিরের অংশ হলুদ আর ভিতরের অংশ লাল। পুষ্টি জাতীয় এই ফল খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি। এ ফল মানুষের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে। বীজ বপনের দু মাসের মধ্যেই গাছে ফল আসে যা খাবার উপেযোগী হয়।

[৪] প্রতি কেজি দুই থেকে আড়াইশো টাকা দরে পাইকারি বিক্রি হয় জমি থেকেই। পাইকাররা বাজারে ৪ শত থেকে ৫ শত টাকা দরে প্রতি কেজি বিক্রয় করে থাকেন বলে জানান ফল চাষি হৃদয় আহমেদ। এলাকাবাসী মো. রাব্বী মিয়া বলেন, সাম্মাম একটা বিদেশি ফসল। আমি এই প্রথম দেখলাম, হৃদয় ভাই একটা উচ্চ শিক্ষিত মানুষ হয়ে যে এই সাম্মাম চাষে উদ্যোগ নিয়েছে আশা করি দেশের বেকার মানুষের জন্য কাজে লাগবে।

  • সর্বশেষ