শিরোনাম
◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার ◈ শেখ হাসিনার ফেরা, ইউনূসের সফর ঘিরে গুজব; ফখরুদ্দীন-মোজাম্মেলকে ঘিরেও আলোচনা ◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক 

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছুটি না বাড়িয়ে উপায় নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আবুল বাশার নূরু:[২] করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছুটি না বাড়িয়ে উপায় নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, সাধারণ ছুটি সংক্রান্ত সবকিছুই আমরা প্রস্তুত করে রেখেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই আমরা তা চূড়ান্ত করবো। বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কারণ, এই সিদ্ধান্তের সঙ্গে প্রধানমন্ত্রী আরও কিছু নির্দেশনা দিতে পারেন।

[৩]মঙ্গলবার এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

[৪] তিনি বলেন, বিভিন্ন কারণে সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মার্কেট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এই অনুমতির কোনও শর্তই মানছেন না। অনেকেই সন্তানদের নিয়ে কেনাকাটা করার জন্য মার্কেটে যাচ্ছেন। এতে কারোনা মহামারি আকার ধারণ করার সুযোগ তৈরি হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় খুলে দেওয়া মার্কেট, শপিং মল আবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

[৫] তিরি বলেন, ১৭ মে থেকে ঈদের আগে কর্মদিবস রয়েছে মাত্র চারটি। বাকি দিনগুলোয় রয়েছে শবেকদর ও সাপ্তাহিক ছুটি। আমার ধারণা মানুষ যখন এতদিন সাধারণ ছুটির বিড়ম্বনা সহ্য করেছেন, ঈদের আগে বাকি এই কয়টা দিনের বিড়ম্বনাও হয়তো সইবেন। তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

[৬]এর আগে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৫ মে এবং সর্বশেষ ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সূত্র: বাংলা ট্রিউবিউন

  • সর্বশেষ