শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের পশ্চিম তীর দখল সমর্থন করবে না ব্রিটেন

সিরাজুল ইসলাম: [২] ব্রিটিশ কনিষ্ঠ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী জেমস ক্লেভারলি সোমবার এ কথা বলেন। তিনি বলেন, এই দলদারিত্বের ফলে ফিলিস্তিনের সঙ্গে দ্বিজাতিতত্বের রাষ্ট্র ব্যবস্থা সমস্যা সমাধান করা আরও জটিল হবে। রয়টার্স
[৩] পার্লামেন্টে ক্লেভারলি বলেন, আমাদের দীর্ঘদিনের অবস্থান হলো পশ্চিম তীরের দখল দারিত্ব সমর্থন করব না। ইসরায়েল সেই কাজটিই করছে।
[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পশ্চিম তীরের যে অংশ ইসরায়েল দখল করেছে, সেটা তাদের ভূমি।
[৫] সম্প্রতি পশ্চিম তীরের বিরাট অংশ দখল করে নেয় ইসরায়েল। তারা বলছে, এটা তাদের ভূমি। ফিলিস্তিন এ দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে আসছে। এ নিয়ে প্রায়ই বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। সেখানে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। বিবিসি, গার্ডিয়ান
[৬] ফিলিস্তিন বলছে, দখল করা ভূমি ইসরায়েল না ছাড়লে কোনও প্রকার আলোচনা হবে না। ইসরায়েল নিয়মিতই পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছে করে বসতি স্থাপন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এর নিন্দা জানালেও কর্ণপাত করছে না ইসরায়েল।

  • সর্বশেষ