শিরোনাম
◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা, এক যুবক গ্রেপ্তার

সুস্থির সরকার, নেত্রকোণা : [২] ত্রেকোণার খালিয়াজুরীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] রোববার দুপুরে ১৩ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে আরিফ নামে এই যুবক। এ সময় মেয়েটির মা দেখে ফেলায় আরিফ পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে রাতে আরিফকে আটক করে।

[৪] মেয়েটি পুলিশের কাছে ‘ইশারায়’ ঘটনার বর্ণনা দিয়েছে। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে আরিফকে মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক।

[৫] খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক আরও জানান, রোববার রাতে আরিফ মিয়াকে (২০) উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরিফ ওই গ্রামের ফজলুল হকের ছেলে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ