শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের শেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে নানা অনিয়মে ১১ হাজার টাকা জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার: [২] জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে রোববার ( ১০ মে) শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] এই সময় পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোড, শাহবন্দর, ত্রৈলক্য বিজয় বাজার, কাজির বাজার, সরকার বাজারসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ জানানো হয়। জুগিডর রোডে পুবালী ব্যাংকের পাশে তাজ এন্টারপ্রাইজ এর ট্রাকে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। উক্ত অভিযানে তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা বিক্রির কাজে নিয়োজিত ট্রাক ডিলারের কার্যক্রম তদারকি করা হয়। সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০ টাকা কেজি, ডাল ৫০ টাকা কেজি দরে টিসিবির ট্রাক ডিলারগণ বিক্রয় করছেন।

[৪] উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অনৈতিক ভাবে দাম বাড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে গেরারাই রোডে অবস্থিত জয় খাদ্য ভান্ডারকে ১ হাজার টাকা, সরকার বাজারে অবস্থিত গৌরাঙ্গ ষ্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল এবং বিভিন্ন জাতের ফলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ