শিরোনাম
◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ০৯ মে, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিটামিন-ডি’র অভাবের কারণে কোভিড-১৯ সংক্রমণ বেশি হয় : একদল বৃটিশ বিজ্ঞানী

আরিফ হোসেন: [২] ইউরোপের মানুষের মাঝে করোনায় আক্রান্ত ও মৃত্যুহারের সঙ্গে ভিটামিন-ডি এর যোগসূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। মানব দেহে ভ্যাকসিন টেস্টের প্রথম পরীক্ষার পর দ্বিতীয় দফায় ভ্যাকসিন টেস্টের অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। নিউজ২৪

[৩] ভিটামিন-ডি কোভিড-১৯ কে প্রতিহত করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী জানিয়েছেন, ইউরোপের ২০টি দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুহারের সঙ্গে ভিটামিন-ডি এর সম্পর্ক পেয়েছেন।

[৪] অ্যাজিং ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপিয়ানদের শরীরে ভিটামিন-ডি কম থাকার কারণেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এতো বেশি।

[৫] ড. ভেডিম ব্যাগম্যান বলেন, ভিটামিন-ডি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবহাওয়ার কারণে ইউরোপের মতো ঠান্ডা অঞ্চলের বাসিন্দারা সূর্য থেকে পাওয়া স্বাভাবিক ভিটামিন-ডি থেকে বঞ্চিত। কোভিড-১৯ সাধারণ ফ্লু আকারে প্রথমে শরীরে আক্রমণ করে। তাই প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে, তা প্রতিহত করার সুযোগ থাকে বেশি।

[৬] গবেষণা প্রতিবেদন অনুসারে, ইউরোপের এ দেশগুলোতে কড লিবার তেল ও ভিটামিন-ডি সম্পূরক খাবার এবং সূর্যকে এড়িয়ে চলার কারণে এসব দেশে ভিটামিন-ডি এর স্বল্পতা বেশি। বিশেষ করে বয়স্কদের ভিটামিন-ডি স্বল্পতা থাকায় গুরুতর অসুস্থ হচ্ছেন বেশি।

[৭] দ্বিতীয় দফায় মানব দেহে ভ্যাকসিন পরীক্ষা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গেলো ১৭ মার্চ সিয়াটলের কাইজা পারমানেন্ট ওয়াশিংটন রিসার্চ ইনস্টিটিউটে ৪৫ জন সুস্থ্য স্বেচ্ছাসেবীর দেহে এই টিকার প্রথম দফা প্রয়োগ করা হয়। (এম আর এন এ-১২৭৩) নামের এই ভ্যাকসিনটি ২৮দিন পর দুই দফায় প্রয়োগ করার কথা জানিয়েছেন গবেষকরা।

[৮] প্রথম ধাপে ভ্যাকসিন প্রয়োগের পর দ্বিতীয় দফায় সেটি প্রয়োগের অনুমতি দিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়