শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালের শেষ পর্যন্ত বাড়িতেই অফিস করবেন ফেসবুক ও গুগলের বেশিরভাগ কর্মী

লিহান লিমা: [২]এক ঘোষণায় এই দুই টেক জায়ান্ট বলেছে, শীঘ্রই তারা তাদের অফিস খুলছে, তবে বেশিরভাগ কর্মীই এ বছরের শেষ অবধি ঘরে বসেই কাজ করবেন। বিবিসি, সিএনবিসি

[৩]গুগল বলেছে, তারা ১ জুন পর্যন্ত বাড়িতে বসে অফিস করার নিয়ম চালু রাখলেও এখন এটি সাত মাস পর্যন্ত বাড়াচ্ছে। ফেসবুক বলেছে, করোনা ভাইরাসের জন্য লকডাউন শিথিল হওয়ার পর ৬ জুলাই থেকে নিজেদের অফিস চালু করবে তারা।

[৪]গুগলের নির্বাহী প্রধান সুন্দর পিচাই বলেছেন, যে সব কর্মীদের অফিসে ফেরত আসা প্রয়োজন, জুলাই থেকে তারা অফিস করতে পারবেন। প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষা কার্যকর করা হবে। তবে বেশিরভাগ কর্মীই এই বছরের শেষ পর্যন্ত ঘরে থেকেই অফিস করবেন।

[৫] ফেসবুকের মুখপাত্র জানান, যে সব কর্মীদের অফিসে প্রয়োজন তাদের ব্যতীত বাকিরা বাড়িতে থেকেই কাজ করবেন। বাড়িতে থেকে অফিস করা ও শিশুদের যতœ করার ব্যয়স্বরুপ ফেসবুক কর্মীদের ১ হাজার ডলার করে বোনাস প্রদান করবে।

  • সর্বশেষ