শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইন থেকে ৪ হাজার তবলীগ-ই-জামাত সদস্যকে ছাড়ল দিল্লি সরকার

ইয়াসিন আরাফাত :‌ [২] করোনার সংক্রমণের শুরুর দিকে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তবলিঘি জামাত সদস্যদের জমায়েতের ঘটনা তুমুল আলোড়ন ফেলেছিল গোটা ভারতে। দেশ–বিদেশ থেকে বহু মানু্ষ তাতে অংশ নিয়েছিল। এরপর পরবর্তী সময়ে জমায়েতে অংশগ্রহণকারী অনেকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এরপরই বাকিদের পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইনে। আজকাল, এনডিটিভি, পিটিআই

[৩] এবার কোয়ারেন্টাইনে থাকা ৪ হাজার তবলীগ-ই-জামাত সদস্যকে ছাড়ল দিল্লি সরকার। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি জানান, কোয়ারেন্টাইন সময় শেষে তাদের শরীরে করোনার কোন উপসর্গ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে জামাত সদস্যদের নামে নিজামুদ্দিন মার্কাজের ঘটনার জন্য দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে, তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে পারে।

[৪] সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই ৪০০০ জামাত সদস্যদের মধ্যে প্রায় ৯০০ জন দিল্লির বাসিন্দা, বাকিরা বিভিন্ন রাজ্যের। তাঁদের মধ্যে বেশিরভাগই তেলঙ্গানা এবং তামিলনাড়ুর বাসিন্দা। খুব শীঘ্রই নোডাল অফিসার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে কথা বলে ওই ব্যক্তিদের নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ