শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিকের পর এবার পিছিয়ে গেলো বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ

স্পোর্টস ডেস্ক : [২] অলিম্পিক, ইউরোর পর এবার পিছিয়ে গেল সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশীপও। নতুন সূচি অনুযায়ী, ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হবে এ আসর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন (এফআইএনএ)।

[৩] করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আলোচনা করে তা এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এফআইএনএ। টিভি স্পন্সর, ফুকোওলার মেয়র, জাপানিজ সুইমিং ফেডারেশন, আয়োজক কমিটি হতে শুরু করে বিভিন্ন কোচদের মতামতও গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা।

[৪] এক বিবৃতিতে এফআইএনএ জানিয়েছে, 'ফুকোওলা সিটি, জাপান সুইমিং ফেডারেশন, আয়োজক, প্রতিযোগী, কোচ, টেকনিক্যাল কমিটি, টিভি পার্টনার ও স্পন্সরদের সঙ্গে আলোচনা করে ২০২১ সালে ফুকোওলাতে যে বিশ্বচ্যাম্পিয়নশীপ হওয়ার কথা ছিল তা মে ১৩-২৯, ২০২২ সালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] এ প্রসঙ্গে এফআইএনএর প্রেসিডেন্ট ডক্টর জুলিও সিজার মাগলিওনি বলেছেন, 'নজিরবিহীন এ অনিশ্চয়তার সময়ে, এফআইএনএ আশা করছে যে, সকলের কথা চিন্তা নতুন সূচির ঘোষণাটি সংশ্লিষ্টদের জন্য স্পষ্ট পরিকল্পনার অংশ হিসেবে মেনে নিবে।

[৬] এছাড়া সাঁতার বিশ্ব মাস্টার্স চ্যাম্পিয়নশীপ আয়োজনের সূচিও ঘোষণা করেছে এফআইএনএ। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে জাপানের কিউশু দ্বীপে। ২০২২ সালের ৩১ মে প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ৯ জুন। - ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন ওয়েবসাইট

  • সর্বশেষ