শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

নিজস্ব প্রতিবেদক : দেশের মেয়েদের রাগবিতে সম্পৃক্ততা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং রাগবির প্রসারে তিন বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই প্রতিষ্ঠান।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি মৌসুম আলী।

advertisement

চুক্তির আওতায় রাজধানী ও তৃণমূল পর্যায় থেকে রাগবিতে আগ্রহী ১৮ বছর পর্যন্ত বয়সী মেয়েদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। রাগবি ফেডারেশনের সহযোগিতায় প্রশিক্ষণের সার্বিক আয়োজন করবে মহিলা ক্রীড়া সংস্থা। ফেডারেশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে কোচ, খেলার সরঞ্জাম ও প্রয়োজনীয় অন্যান্য সুবিধা।

নির্ধারিত সময়ে সপ্তাহে দুই থেকে তিন দিন, প্রতিদিন দুই ঘণ্টা করে চলবে নিবিড় প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হবে সনদপত্র। সেখান থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার পাশাপাশি রাগবি ফেডারেশনের বিভিন্ন কার্যক্রম ও দলে সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

advertisement

অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘এই উদ্যোগ শুধু প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর আওতায় প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন, ক্যাম্প, বিশেষ কর্মসূচি এবং টুর্নামেন্ট আয়োজনও করা হবে।’

বিশ্বজুড়ে রাগবির জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ বাংলাদেশে মেয়েদের রাগবির প্রসার ও জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

advertisement

দেশের বিভিন্ন জনপ্রিয় ও অপ্রচলিত খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মহিলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। তাঁর ভাষায়, মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে এবং নতুন প্রতিভাদের শেখার সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে মহিলা ক্রীড়া সংস্থা।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের অ্যাডহক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।