শিরোনাম
◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি!

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৬ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বো‌র্ডের শতবর্ষ উপল‌ক্ষে বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া!

স্পোর্টস ডেস্ক : ১০০ বছরে পা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী বছর থেকে শুরু হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের শতবর্ষ পালন অনুষ্ঠান। আর সেখানে বিরাট চমক। বোর্ডের শতবর্ষে একটি বিশেষ ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ কারা? বিশ্ব একাদশ। আগে এই ধরনের বিশ্ব একাদশ বনাম একটি দেশের ম্যাচ হত। সেই স্মৃতি আবার ফিরতে পারে।

গত শুক্রবার (১৮ সে‌প্টেম্বর) বোর্ডের বার্ষিক সভায় এই ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৮-র শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৭-র ডিসেম্বর থেকে ২০২৮ সাল জুড়ে বিভিন্ন কর্মসূচি থাকবে। তার জন্য বিশেষ কমিটি গড়তে চলেছে বোর্ড।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে একটি ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচও রয়েছে। পুরোটাই আলোচনার স্তরে। ফলে কবে, কোথায় হবে সেগুলো এখনই জানা সম্ভব নয়।

এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারত নিঃসন্দেহে ধারেভারে অনেকটাই এগিয়ে। তাছাড়া ভারতে খেলতে বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটারই আগ্রহী। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ব একাদশ কোন ফরম্যাটে হবে বা কারা খেলবে? আরেকটি বিষয় হল, বিশ্ব একাদশে কি পাকিস্তানের কোনও প্লেয়ার থাকবে? অবশ্য এটাও প্রশ্ন, কোনও পাক প্লেয়ার বর্তমানে বিশ্বের সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য কি?

উল্লেখ্য, আইসিসি বিশ্ব একাদশে মোট ৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ২০০৫ সালে এশিয়া একাদশের বিরুদ্ধে ওয়ানডে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলা হয়েছিল। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও ২০১৮-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি খেলা হয়। তবে ভারত এখনও বিশ্ব একাদশের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেনি।

  • সর্বশেষ