শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশী নাগরিক তিনদিনের রিমান্ডে

সরওয়ার আজম মানিক. কক্সবাজার : কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশী নাগরিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

আজ সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিদেশি নাগরিকদের মধ্যে ৫ জন চাইনিজ একজন তাইওয়ানের নাগরিক। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি শওকত ওসমান বলেন, 'তাদের অপরাধের সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত ও ডিভাইসগুলোর আরও পরীক্ষা নিরীক্ষার  জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানী শেষে বিচারক তিনদিনের মঞ্জুর করেছেন। 

অন্যদিকে আসামীপক্ষের আইনজীবি এডভোকেট আব্দুল মান্নান বলেন, 'সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরী তেমনি যদি তারা পর্যটক বা অন্যান্য কাজে এসে থাকে তাহলে তাদের আইনি মুক্তি পাবার সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে। 

এরআগে-সকাল নয়টার দিকে তাদের আদালতে  আনা হয়। পরবর্তীতে শুনানী শেষে আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গেল ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তীতে সেই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

  • সর্বশেষ