শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬!

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে গোলের বন্যা বইয়ে দিচ্ছে ভারতের নারী হকি দল। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯ গোল দেওয়ার পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল দিয়েছে তারা। বিপরীতে ভারত হজম করেছে মাত্র একটি গোল। ফলে দুই ম্যাচে ভারতের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ভারতের। প্রথম কোয়ার্টারেই চার গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও পাঁচ গোল। তৃতীয় কোয়ার্টারেও পাঁচ গোল করে ভারত। তবে এই সময় একটি গোল হজম করতে হয় তাদের। শেষ কোয়ার্টারে আরও তিন গোল করে ১৭-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ভারত।

advertisement

ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন দীপিকা, রুতুজা পিসাল ও নবনীত কৌর। লালরেমসিয়ামি, সুনেলিতা টোপ্পো ও সাক্ষী রানা করেছেন দুটি করে গোল। একটি করে গোল পেয়েছেন ইশিকা ও সালিমা টেটে।

ইন্দোনেশিয়ার রক্ষণভাগ পুরো ম্যাচেই ছিল দিশেহারা। ভারতের একের পর এক আক্রমণ সামলাতেই হিমশিম খেতে হয়েছে তাদের। শেষ দিকে বেশ কয়েকটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি ভারত। সেগুলো কাজে লাগাতে পারলে গোলের ব্যবধান আরও বড় হতে পারত।

advertisement

এর আগে উজবেকিস্তানের বিপক্ষেও একই চিত্র দেখা গেছে। ওই ম্যাচে একাই আট গোল করেছিলেন দীপিকা। এর মধ্যে পাঁচটি গোল আসে পেনাল্টি কর্নার থেকে। এশিয়ান গেমসে নারী হকির এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ডও গড়েন তিনি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতের আরেক ফরোয়ার্ড ইশিকা।

উজবেকিস্তানের বিপক্ষে প্রথম কোয়ার্টারেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধ শেষ হয় ৮-০ ব্যবধানে। এরপর তৃতীয় কোয়ার্টারের মাত্র ১৫ মিনিটেই আরও সাত গোল করে ভারতীয় দল।

advertisement

ওই ম্যাচে নেহা ও লালথানলুয়াঙ্গি দুটি করে গোল করেন। একটি করে গোল করেন লালরেমসিয়ামি, বলজিৎ, সাক্ষী রানা ও নবনীত কৌর।

এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৮ সালের অলিম্পিক্সে সরাসরি খেলার টিকিট পাবে ভারতীয় নারী হকি দল। সেই লক্ষ্য সামনে রেখে শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে দীপিকাদের দল।