শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস কমতে পারে পোলিও প্রতিষেধকে,‌ বিশ্বখ্যাত ‌এইচআইভি গবেষকের দাবি

মাজহারুল ইসলাম : [২] প্রতিদিন করোনা ভাইরাস নিয়ে নতুন নতুন গবেষণার ফলাফল একটু একটু করে আশা তৈরি করছে মানুষের মধ্যে। ইউনিভারর্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের ডক্টর রবার্ট গালো,  এইচআইভি আবিষ্কারকের অন্যতম।

[৩] করোনা মোকাবিলার ভ্যাকসিন তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে। তাই এই গবেষক দাবি করেছেন, যে প্রাণরক্ষাকারী প্রতিষেধকগুলি রয়েছে, সেগুলিই এখন কদিন ব্যবহার করা যেতে পারে।

[৪] সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ওরাল পোলিও ভ্যাকসিন করোনা মোকাবিলায় ব্যবহার করা যেতে পারে। কারণ এগুলি চিকিৎসার ক্ষেত্রে ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে এবং এতে মানুষ সুস্থও হয়েছেন। আমেরিকার একটি ম্যাগাজিনে তার ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

[৫] ইতোমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই গবেষণা অনেকটাই এগিয়েছে। আশা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে করোনার ভ্যাকসিন হাতে পাবে বিশ্ব। অনেকেই বলছেন, যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হচ্ছে, ততক্ষণ করোনা মোকাবিলা করা একান্তই অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। কারণ এই রোগ খুব সহজেই সংক্রমিত হয়। নিউজ১৮বাংলা

 

  • সর্বশেষ