শিরোনাম
◈ পেনাল্টি মিসের মাশুল, হলান্ডের জোড়া গোলে বিদায় ব্রাজিলের ◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছুরি দিয়ে ১৬টি আঘাত করে শিশুর মৃত্যু নিশ্চিত করে আপন চাচী

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি : [২] ফটিকছড়িতে দিহান নামে চার বছরের এক শিশুকে নিজ হাতে খুন করে তার আপন চাচী।রোববার উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাজী আবুল হোসেন বাড়িতে এঘটনা ঘটে।

[৩] শিশু দিহান ঐ এলাকার প্রবাসী দিদারের একমাত্র সন্তান।

[৪] পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে চাচী রেশমা আক্তারকে (২৫) বলেন, পারিবারিক শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়। তিনি শিশুটির শরীরে ১৬ টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে, পরে শিশুটিকে কলাপাতা মুড়িয়ে পাশের লাকড়ি ঘরে লুকিয়ে রাখেন।

[৫] ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা জনি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত চাচী রেশমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। চাচির স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহ্নত ছুরিটি উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়