শিরোনাম
◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে কোকাকোলার চাহিদায় ব্যাপক ধস

মুসা আহমেদ: [২] করোনা বিস্তার রোধে ডাকা লকডাউনে ব্যাপক ধস নেমেছে কোকাকোলার চাহিদায়। এপ্রিলের শুরু থেকেই বিশ্বজুড়ে ২৫ শতাংশ চাহিদা কমেছে আন্তর্জাতিক পানীয় ব্রান্ড কোকাকোলার। সিএনবিসি

[৩] এক বিবৃতিতে কোকাকোলা জানায়, বিশ্বজুড়ে চলা লকডাউনে শারীরিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকসহ পুরো বছরটাই অনিশ্চিতার মধ্যে পড়ে যাচ্ছে কোকাকোলা। তবে দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা অতি গুরুত্বপূর্ণ বিষয়।

[৪] চলতি বছরের প্রথম তিন মাসে এ কোম্পানির নিট আয় হয় ২.৭৮ বিলিয়ন ডলার, যা স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ কম। নীট বিক্রয় ১ শতাংশ কমে ক্ষতি হয়েছে ৮.৬০ বিলিয়ন ডলার। কোমল পানীয় বিক্রি কমেছে ২ শতাংশ। ফলের জুস, দুগ্ধজাতীয় পানীয়ের ক্ষেত্রে বিক্রি কমেছে ৬ শতাংশ।

[৫] করোনাভাইরাস পরিস্থিতি উল্লেখ করে কোম্পানির প্রতিবেদনে বলা হয়, বছরের পুরো সময় লাভ-ক্ষতি কী হয় তা এখনই পরিমাপ করা যাচ্ছে না। তবে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি।

[৬] এর আগে বছরের শুরুতে কোকের ভবিষ্যদ্বাণী ছিলো, ২০২০ সালে তাদের মোট লাভ ৫ শতাংশ বাড়বে ও শেয়ার প্রতি লভ্যাংশ বাড়বে

  • সর্বশেষ