শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামী মোসলেম উদ্দিন ভারতে সবশেষে বসবাস শুরু করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পর জার্মানীর নাগরিকত্ব চেয়ে পাননি

দেবদুলাল মুন্না:[২]পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গার ঠাকুরনগর এলাকায় মোসলেম আয়ুর্বেদ ও হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। একা থাকতেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দেশত্যাগ করেন। জি নিউজ ২০ এপ্রিল, ২০২০

[৩] ২০১৬ সালে মোসলেম উদ্দিন জার্মানিতে থাকার তথ্য পাওয়া গিয়েছিল। এর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থেকেও নাগরিকত্ব চেয়ে পাননি। তখন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জার্মানি চিঠিও দেওয়া হয়। ডয়েচে ভেলে, ১৪ আগস্ট ২০১৭

[৪] পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকতা জানান, ভারতের কাছেও পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ভারত মোসলেম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।

[৫] মোসলেম বঙ্গবন্ধু হত্যার পরই নিজের নাম পাল্টে ফেলেছিলেন। তার নতুন নাম রফিকুল ইসলাম খান। নতুন এ নাম যুক্ত করেই তার পরিবারের সব সদস্য জাতীয় পরিচয়পত্র পান। মোসলেম উদ্দিনের পাঁচ ছেলে ও এক মেয়ে। তারা বর্তমানে নরসিংদিতে শিবপুরের দত্তেরগাঁও এলাকায় নাম পাল্টে, বাবা রফিকুল ইসলাম খানের নামে জাতীয়পরিচয় তৈরি করে বসবাস করছেন। তার দুই ছেলে এর সত্যতা স্বীকারও করেছেন। যুগান্তর, ২০১৯ সালের ১৭ মার্চ

[৬]বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত রিসালদার মোসলেম উদ্দিন জেলহত্যা মামলারও আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়