শিরোনাম
◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ টাকার চাল অন্যত্র বিক্রি করায় কারাগারে নারী ইউপি সদস্য

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল অন্যত্র বিক্রির অভিযাগে এক নারী ইউপি সদস্যকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাগো নিউজ

বুধবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত বিলকিস বেগম উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, ইউপি সদস্য বিলকিস বেগম হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ছয় বস্তা চাল দরিদ্রদের মাঝে বিক্রি না করে নিজের জিম্মায় রেখে অনত্র বিক্রি করেন।

খবর পেয়ে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয় এবং নির্দিষ্ট কার্ডধারীদের বাইরে অন্যত্র চাল বিক্রির অপরাধে তাকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ