শিরোনাম
◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে ◈ উত্তর-পূর্ব সীমান্তে ৩,৬৭৭ কোটি টাকার মেগা প্রকল্প, নির্মাণ হবে ৫ সেতু ◈ চবি ক্যাম্পাসে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর ◈ সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ ◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যানের শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: [২] শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা আবারো সব পুরাতন গ্লানি মুছে, সব জরা ঘুচিয়ে সময় এসেছে নতুন বাংলা বছর বরণের। দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪২৭। বাংলা ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব হল এই বাংলা নববর্ষ উদযাপন। তাই প্রতি বছরই গোটা বাঙালি জাতি সকল ধর্ম, বর্ণ, বিভেদ ভুলে উদযাপন করে বাংলা নতুন বছরকে। সব গ্লানি, বেদনা, অপ্রাপ্তি ভুলে আনন্দে ভাসবে গোটা দেশ। তবে এবারই প্রথম বাংলা নতুন বছরকে ঘরে বসে বরণ করতে হবে আমাদেরকে।কারণটাও নিশ্চই অজানা নয়।

[৩] বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাদ যায়নি এই বর্ষ।তাই অন্যান্য দেশের মতো আমাদের দেশেও চলছে লকডাউন। জনসমাগম এড়াতে সকল প্রকার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রোগ্রামসহ স্কুল, কলেজ, অফিস, আদালতও বন্ধ ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম হয়ত উৎসবপ্রিয় বাঙালিকে উদযাপন করতে হবে ঘরে বসে থেকে। এই আনন্দ উদযাপনের তাই রঙ ছুঁয়ে যাবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে। বিভিন্ন উৎসবে একে অপরকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াগুলোর এখন বিকল্প নেই।

[৪] জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিস্ঠাতা চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির,জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের সকল সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়