শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা গেছেন ইসরাইলের সাবেক প্রধান ধর্মযাজক

ইয়াসিন আরাফাত : [২] সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশটির সাবেক প্রধান ধর্মযাজক রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। চলমান বৈশ্বিক মহামারীতে এটিই রাষ্ট্রটির শীর্ষ কোনো ব্যক্তির মৃত্যু। রয়টার্স

[৩] এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, মর্মান্তিকভাবে রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি।

[৪] রাব্বি ইলিয়াহু ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির সেফারডিমের শীর্ষ যাজক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার জেরুজালেমের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। জেরুজালেম পোস্ট

[৫] জিউসপ্রেস ডট কম তাদের এক প্রতিবেদনে জানায়, বেশ কিছু দিন যাবত শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রাব্বি ইলিয়াহু। গত সপ্তাহে নিয়মিত চেকাপের উদ্দেশ্যে তাকে জেরুজালেমের শ্যারে যাদেক মেডিকেল সেন্টারে ভর্তি করা হলে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়। এরপর তাকে ইসোলেশনে রাখা হয়।

[৬] এ পর্যন্ত ইসরাইলে ১১ হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ