শিরোনাম
◈ হরমুজ সংকট কাটাতে ওমানের নতুন কূটনৈতিক উদ্যোগ ◈ চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আভাস ◈ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলের ৬ বছরের ছোট তরুণের সঙ্গে প্রেম করছেন নেইমারের মা

ডেস্ক রিপোর্ট : [২] নভেল করোনাভাইরাসের তাণ্ডবে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত তখন প্রেমে মত্ত ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়রের মা নাদিন গন্সালভেস। ২২ বছরের এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা নিজেই প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।

[৩] নেইমার থেকে ছয় বছরের ছোট এই তরুণের নাম তিয়াগো রামোস। রামোস একজন গেমার ও মডেল। ফ্রি ফায়ার গেমের এক দলে খেলেন রামোস। গেমার হলেও ফুটবলের ভক্ত তিনি, প্রিয় তারকা নেইমারই। নেইমারের গত জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গেছে রামোসকে।

[৪] ২০১৬ সালে নেইমার সিনিয়রের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন নাদিন। এর পর থেকে একাই ছিলেন। গতকাল হঠাৎ ইনস্টাগ্রামে রামোসের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি দিয়ে লিখেছেন, 'ব্যাখ্যাতীত বিষয়কে কখনো বর্ণনা করা যায় না, যদি সেভাবে বাঁচো'। ইন্সটাগ্রামে ১২ লাখ অনুসারীর কাছে এভাবেই নিজের নতুন জীবনের কথা জানিয়েছেন নেইমারের মা।

[৫] তিয়াগোও একই ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন, তবে তার ক্যাপশনে শুধু লেখা ছিল, 'ব্যাখ্যাতীত।' মায়ের জীবনের এ অধ্যায় স্বাভাবিকভাবেই নিয়েছেন পিএসজি তারকা। ইনস্টাগ্রামে নাদিনের ছবির নিচে লিখেছেন, 'সুখী হও মা। ভালোবাসি তোমায়।' নেইমারের বাবাও সে ছবিতে করতালি দেওয়ার ইমোটিকন দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়