শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত, জরিমানা ছাড়াই দেশটির সরকারি খরচে ফিরতে পারছেন বাংলাদেশিরা

কূটনৈতিক প্রতিবেদক :[২] কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

[৩]  এতে বলা হয়, কুয়েত সরকার ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবৈধ বসবাসকারীদের।

[৪] এর আওতায় যারা দেশে ফিরবেন, তাদের বেশকিছু সুবিধা দেওয়া হবে।

[৫] কোনো প্রকার আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ।

[৬] প্লেনের টিকিট তথা যাবতীয় খরচ বহন করবে সরকার।

[৭] সাধারণ নিয়মে আবার কুয়েত আসার সুযোগ।

[৮] কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে হবে, যেখানে কুয়েত সরকার থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করে দেবে।

[৯] রোববার (১২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশিদের তিন কপি পাসপোর্ট সাইজ ছবিসহ অরজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট না থাকলে কুয়েতের সিভিল আইডি কপি, অথবা যাদের পাসপোর্ট ও সিভিল আইডি নেই, তাদের বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ