শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সিগঞ্জে পুলিশের তাড়া খেয়ে মাইক্রোবাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১

শ্রীনগর প্রতিনিধি : [২] উপজেলায় ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার ষোলঘর বটতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত মাইক্রোবাসযাত্রী দেলোয়ার হোসেন (৫০) মাদারীপুর জেলার বাহিরচর এলাকার মৃত মুছা হাওলদারের ছেলে।

[৪] ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাছেদ জানান, ঢাকার পোস্তগোলা থেকে রংমিস্ত্রিরা মাইক্রোবাসে করে শিমুলিয়া ঘাটের দিকে আসছিল। রাস্তায় এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট থেকে মাইক্রোবাসকে ফেরত যেতে বলা হয় তারা উল্টোপথে আসতে শুরু করে।

[৫] এসময় বরিশালে লাশ পৌঁছে দিয়ে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় দুই যাত্রী।

[৬] এছাড়া অ্যাম্বুলেন্সের হেলপার আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে চলে গেছে। নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এই ঘটনায় মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ