শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির উদ্দেশ্য সাহায্য করা নয়, ভুল খোঁজা: তথ্যমন্ত্রী

ইত্তেফাক : [২] তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, 'বিএনপির উদ্দেশ্য সাহায্য করা নয়, সরকারের ভুল না থাকলেও ভুল খোঁজার চেষ্টা করা।'

[৩] আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকরা করোনা পরিস্থিতি মোকাবিলায় বিএনপি'র দেয়া জাতীয় কমিটি গঠনের প্রস্তাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি একথা বলেন।

[৪] তথ্যমন্ত্রী এসময় প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে বলেন, 'ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী লিখিতভাবে সেদেশের মান্যবর প্রধানমন্ত্রীকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের সঙ্গে একযোগে কাজের কথা জানিয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন। বিএনপি সেটি করতে ব্যর্থ হয়েছে।'

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এসময় উপস্থিত ছিলেন।

[৫] 'বিএনপি মহাসচিবের বক্তব্য এ সংকট মোকাবিলায় তাদের হাত প্রসারিত করার উদ্দেশ্যে নয়' উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী এই দুর্যোগের মুহূর্তে ভুল না থাকলেও সরকারের ভুল খোঁজার চেষ্টা করাই তাদের উদ্দেশ্য। তাদের দলের পক্ষ থেকে রিজভী সাহেবসহ অনেকেই ক'দিন আগেও সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বক্তব্য রেখেছেন।

[৬] আমরা বারংবার বলেছি, বিএনপি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারে, কোনো বাধা নেই, আমরা স্বাগত জানাবো, তাদের যদি কোনো পরামর্শ থাকে, তারা দিতে পারে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

কিন্তু বিএনপি এ পরিস্থিতিতে জনগণের পাশে না থেকে সরাকারের ভুল খোঁজার চেষ্টা করছে', বলেন তিনি।

[৭] পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় এখনো ভালো থাকলেও সরকার স্বস্তির ঢেঁকুর তুলছে না, বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে ড. হাছান বলেন, আজ এই মহাদুর্যোগের সময় যখন সমস্ত পৃথিবী থমকে গেছে, তখন সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ধৈর্যের সঙ্গে পর্যায়ক্রমে নানা পদক্ষেপ গ্রহণের কারণে এখনো পর্যন্ত আমাদের দেশে পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো আছে। তার মানে এই নয় যে, সরকার স্বস্তির ঢেঁকুর তুলছে, প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো পরিস্থিতির জন্য সারাদেশে প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসছেন এবং সাংবাদিকবৃন্দ সেগুলো গণমাধ্যমে তুলে আনছেন। সবাই সাড়া দিয়েছে।

[৮] বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এসময় মন্ত্রীর কাছে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে কয়েক দফা দাবি সম্বলিত একটি পত্র হস্তান্তর করেন।

[৯] মন্ত্রী পত্রটি গ্রহণ করেন ও বৈশ্বিক এ দুর্যোগ, যা থেকে বাংলাদেশও মুক্ত থাকেনি, এর মধ্যে প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানুষকে সচেতন করতে এবং কেউ যাতে জনমনে গুজব-বিভ্রান্তি-আতংক ছড়াতে না পারে সেজন্য গণমাধ্যম ও সরকার আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে, সেবিষয়ে আলোচনায় ঐক্যমত্য হয়েছে। বাসস

  • সর্বশেষ