শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনিসেফেও দান করলেন সাঈফ-করিনা

মুসফিরাহ হাবীব: [২] ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি এবার ইউনিসেফেও দান করলেন বলিউড তারকা সাঈফ আলি খান ও কারিনা কাপুর।

[৩] সবাই এগিয়ে এসে করোনাভাইরাস মোকাবেলায় ত্রাণ তহবিলে দান করেছেন। সাঈফ এবং কারিনা কেন নিশ্চুপ- এ নিয়ে এতদিন তারা অনেক কটাক্ষের মুখোমুখি হয়েছেন। অবশেষে বন্ধ হল সে সব সমালোচনা।

[৪] বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে তাদের অনুদানের কথা জানিয়েছেন কারিনা কাপুর। জানিয়েছেন, শুধু প্রধানমন্ত্রীর তহবিলেই নয়, একই সঙ্গে ইউনিসেফ, গিভ ইন্ডিয়া, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ-এও অর্থ দান করেছেন নবাব দম্পতি। লক্ষ্য একটাই। এ সংকটের সময়ে নিজেদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানো।

[৫] তবে শুধু কারিনা এবং সাঈফই নন, কারিশ্মা কাপুরও প্রধানমন্ত্রী তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদানের অঙ্গীকার করেছেন। দেশের মানুষের কাছে তিনি আবেদন করেছেন, সবাই নিজের সাধ্যমতো যেন অনুদান দেন।

  • সর্বশেষ