ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে রকি বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় বিদ্যুতের তার চুরি করার চেষ্টা করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা লাশ দেখতে পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশকে খবর দেয়।
পরে এ খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।